news desk
৩১ জুলাই ২০২০, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: টানা দুই মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ৬৬ দিন তিনি রাজধানীর কলাবাগানে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনাভাইরাস ও নিউমোনিয়াজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল বৃহস্পতিবার চিকিৎসকদের কাছে থেকে ছাড়াপত্র পাওয়ার পর বাসায় ফেরেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফী বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকরা তাকে বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। ছাড়পত্র পাওয়ার পর তিনি বাসায় চলে গেছেন।

ডা. মামুন মুস্তাফী আরো বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাভাবিকভাবেই চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারছেন। তবে তার যে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি। তাই তিনি বাসায় থেকেই গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের ফলোআপে থাকবেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা টেস্ট কিটে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পিসিআর টেস্ট করালেও একই রেজাল্ট আসে। তারপর থেকে তিনি নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফী ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

পরে গত ১৩ জুন প্রথমে নিজেদের উদ্ভাবিত কিটে এবং পরে বিএসএমএমইউ হাসপাতালের পিসিআর টেস্টে করোনা নেগেটিভ আসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর। কিন্তু তার নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ন্ত্রণে না আসায় তখনই হাসপাতাল ছাড়তে পারেননি তিনি। এরপর এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০