Ritesh Beghi
৫ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

বিশ্বকাপ নকআউটে দেখা হওয়ার সম্ভাবনা জেগেছিল। হলোও তাই। শেষ চারে ওঠার লড়াইয়ে এবার মুখোমুখি দুই বন্ধু। একসময় একসঙ্গে খেলেছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। এবার আরেকবার দুজনকে মাঠে থাকতে হবে প্রতিপক্ষ হয়ে। বলছি—ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ও মরক্কোর আশরাফ হাকিমির কথা।

কানাডাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। গতকাল রাতে প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে আফ্রিকার পাহাড়দের সামনে পড়েছে ফ্রান্স। ১০ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২:০০ টায় দুদলের সেমিফাইনালে ওঠার লড়াই। আগের বিশ্বকাপে এই দুই দল লড়েছিল ফাইনালের টিকিট নিশ্চিতে। সেবার অবশ্য পারেনি হাকিমির মরক্কো। এমবাপ্পেকে থামানোর দায়িত্বও পালন করতে পারেননি হাকিমি।

কাতার বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস সেমিফাইনালের পর আবারও কোনো বড় আসরে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। ওই বিশ্বকাপে ৬১ শতাংশ বল দখলে রেখেও ফ্রান্সকে হারাতে পারেনি মরক্কো। এছাড়াও দুদেশেরই অন টার্গেটে শট ছিল ৩টি করে। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় ফ্রান্স।

ওই ম্যাচের আগে যখন মরক্কো সেমি নিশ্চিত করে, তখন এমবাপ্পে তাকে অভিনন্দন জানান। এরপর ম্যাচের আগে এমবাপ্পেকে টুইট করেন হাকিমি, ‘শিগগিরই দেখা হবে বন্ধু।’ এবার সেমি নয়, আরেকটু আগে দুদলের দেখা। কোয়ার্টার ফাইনালে।

এবারও ঘনিয়ে আসছে দুই জায়ান্টদের স্বপ্ন বাঁচিয়ে রাখা কিংবা স্বপ্নভঙ্গের লড়াই। দেখা হবে দুই বন্ধুরও। একজন হয়ত কেঁদে মাঠ ছাড়বেন, অন্যজন তাকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদবেন সুখের কান্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০