এবি পার্টি ঈদ পুনর্মিলনী ২০২৫ শিলাইদহ কুঠিবাড়িতে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 129
এবি পার্টি ঈদ পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি চত্বরে অনুষ্ঠিত হয় এক জমজমাট আলোচনা সভা। আয়োজক ছিল এবি পার্টি শৈলকুপা উপজেলা শাখা।
এবি পার্টি ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা এবি পার্টির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান। তিনি বলেন, “ঈদ উৎসব শুধু পারিবারিক মিলনের নয়, রাজনৈতিক ও সামাজিক ঐক্যের অন্যতম ক্ষেত্র। এবি পার্টি সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে চায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ জুলাইয়ের আহত যোদ্ধা আকাশ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন শৈলকূপা পৌরসভার সাবেক কমিশনার মো: নাহিদ ইসলাম এবং তরুণ সংগঠক পলাশ বিশ্বাস।
এবি পার্টি ঈদ পুনর্মিলনী ২০২৫-এর আলোচনায় বক্তারা বলেন, এবি পার্টি তরুণদের রাজনৈতিকভাবে গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
শৈলকুপার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

























