Publisher
১৮ এপ্রিল ২০২১, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার প্রভাবে চ্যালেঞ্জর মুখে ২ হাজার ৮০টি উন্নয়ন প্রকল্প

নিউজ প্রতিবেদক: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে চ্যালেঞ্জর মুখে পড়েছে চলমান ২ হাজার ৮০টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন। এর মধ্যে ৪১১টি প্রকল্প জুনের মধ্যে বাস্তবায়নের যে লক্ষ্য রয়েছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনার প্রভাব দীর্ঘায়িত হলে চ্যালেঞ্জের মাত্রা আরও বাড়বে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। বরাদ্দ রয়েছে প্রায় ১ লাখ ৯২ হাজার ১৩ কোটি টাকা। মার্চের প্রথম সপ্তাহে অনুমোদন পায় আরএডিপি। কিন্তু এরই মধ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। দেশজুড়ে চলছে লকডাউন। যদিও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চলমান রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবিলার পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু অন্য প্রকল্পগুলোতে এমন প্রস্তুতি নেই।

এদিকে লকডাউনের প্রভাবে বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, শেষ পর্যন্ত অনেক প্রকল্পেরই ব্যয় ও মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, করোনার প্রভাব অবশ্যই প্রকল্পগুলোতে পড়বে। তবে যেসব প্রকল্প সমীক্ষাসংক্রান্ত বা কারিগরি সহায়তা প্রকল্প সেগুলো হয়তো কম ক্ষতিগ্রস্ত হবে। অবকাঠামোগত প্রকল্পগুলোর বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০