news desk
১ সেপ্টেম্বর ২০২০, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরলো গণপরিবহন চলাচল

নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা অনুয়ায়ী আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে গণপরিবহন চলাচল। ফলে সব বাস-মিনিবাস আসন পূর্ণ করেই যাত্রী পরিবহন করবে। সেই সঙ্গে যাত্রীরা আগের ভাড়ায় চলাচল করবেন। বাড়তি ৬০ শতাংশ ভাড়া আর গুনতে হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ জানান, বাস-মিনিবাস স্বাভাবিকভাবে চলাচলের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের অনুমতি দেয়া হয়েছে। আমরা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের সরকারের নির্দেশনা অনুযায়ী বাস চলাচলের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। মালিকরা স্বাস্থ্যবিধি মেনেই বাস চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১ সেপ্টম্বর থেকে গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচলের ঘোষণা দেন। তবে কিছু নিয়ম ও শর্ত মেনে বাস চালানোর জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শর্তের মধ্যে আছে- প্রতি ট্রিপের শুরু ও শেষে গাড়িটি জীবাণুমুক্ত করতে হবে। যাত্রী, চালক, সুপারভাইজার, হেলপার, টিকেট বিক্রয়কারীসহ বাসে অবস্থানরত সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসস্ট্যান্ডে হাত ধোঁয়ার বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা এবং দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সরকারের এসব শর্ত মেনেই বাস চালাবেন বলে বিআরটিএ এর সঙ্গে বৈঠককালে আশ্বাস দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওইদিন বলেন, গণপরিবহন পূর্বের নির্ধারিত ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। নিয়ম ও শর্ত মেনে যানবাহন চালানোর জন্য অনুমতি দেয়া হয়েছে। শর্ত না মানলে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। আইন অমান্যকারী যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০