আকরাম হোসাইন ,কাপাসিয়া ( গাজীপুর )প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৭ আগস্ট) দুপুরে উপজেলা আড়াল ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে ৭৫ জন গরীব ও দুস্থ প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল,১ লিটার তেল,১ কেজি লবণ,৪ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,১ কেজি ডাল, সাবান বিতরণ করা হয় ।
জনতা ব্যাংক গাজীপুর জেলা কর্পোরেটের শাখার জিএম মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ।
এসময় উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, জনতা ব্যাংক গাজীপুর জেলা কর্পোরেট শাখার ম্যানেজার আরিফ হোসেন, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, শিক্ষক সিরাজ উদ্দিন ,ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!
১
অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?
২
কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
৩
ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের
৪
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
৫
বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা