ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে প্রবাসী যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 84

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা-মার সাথে অভিমান করে এক প্রবাসী যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেওলিয়া গ্রামে খ্রিস্টান বাড়িতে। নিহত রাজু পালমা (২৫), ছোট দেওলিয়া গ্রামের রিচার্ট পালমার ছেলে। সে ইরাকে কর্মরত ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মাস আগে সে ইরাক থেকে দেশে আসলে ছেলের বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী দেখে ছেলের বিয়ে ঠিক করেন তার পারিবারের লোক জন। এদিকে নিহত ওই যুবকের পছন্দের মেয়েকে বিয়ে করানোর জন্য পরিবারের নিকট প্রস্তাব দেয়। এ নিয়ে তার পরিবারের সাথে চলতে থাকে মতবিরোধ। অবশেষে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে মা-বাবার সাথে অভিমান করে অত্মহত্যা করে।
সোমবার বিকেলে রাজু পালমা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ তার রুমের দরজা বন্ধ থাকায় রাত ৮ টার দিকে তার মা ছেলেকে ডাকতে থাকে। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ফ্যানের সাথে গলায় রশি প্যাচানো অবস্থায় দেখতে পেয়ে থানায় অবগত করেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক বলেন- খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় নিহত ওই যুবকের লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

তৈয়বুর রহমান
কালীগঞ্জ, গাজীপুর
০৯-০২-২১

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে প্রবাসী যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১