news desk
১৮ অক্টোবর ২০২০, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে লুণ্ঠিত মালামাল ও গাড়ীসহ ৫ ডাকাত গ্রেফতার

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীÑঘোড়াশল হাইওয়ে রাস্তায় মাইক্রোবাস নিয়ে ব্যরিকেট দিয়ে ডিবি পুলিশের পরিচয়ে সুতার ট্রাক ডাকাতির ৫ দিন পর ৫ ডাকাতকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি করা মালামালসহ গাড়ী জব্দ করা হয়েছে।আজ রবিবার কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- মো: রাশেল শেখ, মো: বাবলু, লাবলু, মারুফ হাওলাদার, মো: মিলন, মো: শাহীন মিয়া ও মো: শাজাহান খসরু মিতুল। গাজীপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি তদন্ত আরো জানান, গত ১১ অক্টোবর গাজীপুর মহানগরে মীরের বাজার থেকে সুতা ভর্তি একটি ট্রাক নরসিংদীর ডাংগা বাজারে যাওয়ার পথে টঙ্গীÑঘোড়াশাল হাইওয়ে সড়কের(কালীগঞ্জ)নলছাটা ব্রিজের কাছে পৌছালে একটি হাইয়েচ মাইক্রোবাস গাড়ী দিয়ে সুতা ভর্তি ট্রাকের পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রকে থাকা ৫০ বস্তা সুতা যার মূল্য (সাড়ে তের লক্ষ)টাকার,২টি মোবাইল ফোন এবং নগদ সতের হাজার টাকা লুন্ঠন করে নিয়ে যায়। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র দেখিয়ে ট্রাক চালক জুলহাসকে হাত পা মোখ বেধে ৩০০ ফিট রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মামলা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য গাজীপুর জেলাসহ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গেল তিন দিনের অভিযানের ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত মালামাল (সুতা) ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০