news desk
১৯ ফেব্রুয়ারী ২০২১, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সরঞ্জামাদি প্রদান করলেন সাইফ পাওয়ারটেক

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সরঞ্জামাদি এবং পিপিই সহ প্রায় ১০ লাখ টাকার স্বাস্থ্যসেবা উপকরণ প্রদান করেছেন শিল্পপ্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার রুহুল সাইফ স্বাস্থ্যসেবা উপকরণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মিনহাজউদ্দিন আহমেদের হাতে তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর রোগীদের চাহিদা মোতাবেক সেবা পাওয়ার লক্ষে মেডিকেল সরঞ্জামাদির মধ্যে ২ সেট হাই ফ্লো অকি্রাজেন নজেল ক্যানোলা, ৪০ পিস অকি্রাজেন সিলিন্ডার (আনুসাঙ্গিক সরঞ্জমাদিসহ), ২৫ পিস পিপিই (ডাক্তার মান), ৫০ পিস পিপিই (সাধারন মান), ২ হাজার পিস ফেইস মাক্রা, ৪ শত পিস হ্যান্ড গ্ল্যাভস, ৪ পিস থার্মাল স্ক্যানার, ৫ লিটার হ্যান্ড সেনিটাইজার ও ২০ পিস আই সিল্ড স্বাস্থ্যসেবা উপকরণগুলো সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রদান করে থাকেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন খান রিপন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ইডি ফারুক আহমেদ খান প্রমুখ।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার রুহুল সাইফ বলেন- বর্তমানে সমগ্র বিশ্বে করোনা ভাইরাস মহামারী কভিড-১৯ এর মাঝেও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার নিমিত্তে এবং দেশের শিল্প-বাণিজ্য বাঁচাতে সাইফ পাওয়ারটেক লিমিটেড নিরলসভাবে চট্রগ্রাম বন্দরে কাজ করে যাচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে এই শিল্পপ্রতিষ্ঠানটি ইতিমধ্যে করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান প্রদান করেছে। এছাড়াও একজন বিবেকমান মানুষ হিসেবে চট্রগ্রাম বন্দরের দুস্থ শ্রমিকদের বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য উপহার ও প্রণোদনা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জবাসী যথাযর্থ স্বাস্থ্যসেবা পাওয়ার লক্ষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সরঞ্জামাদি এবং পিপিই সহ প্রায় ১০ লাখ টাকার স্বাস্থ্যসেবা উপকরণ প্রদান করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০