news desk
৯ ডিসেম্বর ২০১৯, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রাইম টিভি বাংলা(অনলাইন)ঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ও বাঘৈর রাজহালট এলাকায় মোট ৮টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসকল ইটভাটার মধ্যে পাঁচটি ইটভাটায় হাইকোর্টে রিট থাকায় ছেড়ে দেওয়া হয়। বাকী তিনটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে আর্থিক জরিমানা ও ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাকসুদুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান,পরিদর্শক মাহমুদা খাতুন ও ঢাকা জেলার সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

এসময় অভিযানকারী দলের সাথে ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, র‌্যাব-১০ এর একটি টিম ও দক্ষিণ বেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল।

কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় মেসার্স ইমরান ব্রিকস ও নাজির ব্রিকস এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ।এদু’টি ইটভাটার মালিক তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া।পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নাবায়ন না থাকায় এবং ইটভাটাগুলোর এক কিলোমিটারের মধ্যে বসতবাড়ি-স্কুল কলেজ থাকার অপরাধে দুটি ইটভাটাকে নগদ পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করা হয় পাশাপাশি ব্রিকস ফিল্ড যাতে চালু না করতে পারে সে জন্য ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত একইস্থানে আরো পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করলে সেখানে মালিক পক্ষ থেকে হাইকোর্টের রিট আবেদন দেখালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাকসুদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকা এবং ইটভাটার এক কিলোমিটারের মধ্যে বসত বাড়ি, স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান থাকার অপরাধে আমরা তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং পরবর্তিতে যেনো ইটভাটাগুলো চালু করতে না পারে সে জন্য গুড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটাগুলোর প্রতি আমাদের নজরদারী থাকবে। যদি কেউ এই আদেশ অমান্য করে ইটভাটা চালু করে তাহলে পরবর্তিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০