Publisher
৩১ মে ২০২১, ৮:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় দরিদ্র কৃষককে বসবাসের ঘর নির্মাণ করে দিলেন বিমল সিকদার

কোটালীপাড়া,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভুতেরবাড়ি গ্রামের দরিদ্র কৃষক সুকদেব বালাকে বসসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন সমাজসেবক বিমল সিকদার।

গত রবিবার সমাজসেবক বিমল সিকদার তার লোকজন নিয়ে সুকদেব বালার বাড়িতে গিয়ে বসবাসের ঘর নির্মাণ করে দেন। এ সময় যুবলীগ নেতা সুমন বিশ্বাস, ছাত্রলীগ নেতা দেবাংশু মল্লিক, লিমন হালদার, মানিক চক্রবর্তীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষক সুকদেব বালা বলেন, আমার একটা জরাজীর্ণ বসবাসের ঘর ছিল। ওই ঘরে আমি, আমার স্ত্রী ও আমার এক প্রতিবন্ধী সন্তান নিয়ে বসবাস করতাম। একটু ঝড় বৃষ্টি হলেই ঘরের ভিতর পানি জমে যেত। আমরা সকলে ভিজে যেতাম।

ভেজা অবস্থায়ই সারারাত পরিবার নিয়ে কাটাতে হতো। সমাজসেবক বিমল সিকদার খবর পেয়ে আমাকে একটা বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আমি পরিবার পরিজন নিয়ে ভালো ভাবে বসবাস করতে পারবো। আমি সমাজসেবক বিমল সিদকারকে ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা যেন তার মঙ্গল করেন।

সমাজসেবক বিমল সিকদার বলেন, আমার পাশ্ববর্তী গ্রামে এক দরিদ্র কৃষক তার স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে জনজীর্ণ ঘরে বসবাস করে আসছে। আমি এমন খবর পেয়ে ওই দরিদ্র কৃষকের বাড়িতে যাই। যেয়ে দেখি সত্যিই তারা জরাজীর্ণ ঘরে বসবাস করে। ঝড়, বৃষ্টি হলেই ঘরের ভিতর পানি জমে যায়।

আমি আমার লোকজন নিয়ে গত রবিবার দরিদ্র কৃষক সুকদেব বালাকে একটা বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছি। এখন দরিদ্র কৃষক সুকদেব বালা তার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবে। আমি চাইবো সমাজের সকল বিত্তশালীরা যেন এ ভাবে মানবতার সেবায় এগিয়ে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০