Publisher
৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে’

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেললাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এক সভায় যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে। এতে পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করব। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনও পদ্ধতি অনুসরণ করা যাবে না।

তিনি বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, পতিত সরকার মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ধ্বংস করে দিয়েছিল। জবাবদিহিতা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল। প্রায় ৩ কোটির বেশি নতুন ভোটারের কেউ ভোট দিতে পারেনি।

তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম-বেশি সবাই একমত হয়েছে। আর কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। এটি থাকতেই পারে। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০