Publisher
১ জুন ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাবতলীতে পাঁচ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ, প্রায় ১২ বিঘা জমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এর আওতাধীন ০৯ নম্বর ওয়ার্ডের মিরপুরস্থ গাবতলী বেড়িবাঁধের ভূমির আরশিনগর জামে মসজিদ হতে ডিএনসিসির মালিকানাধীন আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে পাঁচ শতাধিক অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করে প্রায় ১২ বিঘার অধিক জমি দখলমুক্ত করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ২টি মামলায় ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয় এবং অভিযানে জব্দকৃত মালামাল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (০১ মে ২০২৩) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম বলেন, ‘এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। বিভিন্ন সময় তাদের নোটিশ দিলেও তারা সাড়া দেয়নি। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করে প্রায় বার বিঘা জমি দখলমুক্ত করেছি। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।’

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০