news desk
১২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপনে গুরুত্ব দিয়েছে সরকার – পলক

রাজু আহমেদ, সিংড়া: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তিনটি করে গাছ লাগানের কথা বলেছেন, বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়েছেন। নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপনে তিনি সকলের প্রতি আহবান জানান।

বৈশ্বিক মহামারীর কারনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিধ্বস্ত, সেখানে মধ্য আয়ের দেশ হিসেবে আল্লাহর রহমতে সরকার সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন।। কৃষি ক্ষেত্রে সরকার ভূর্তুকি দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রনোদনার ব্যবস্থা করেছেন।

প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে নাটোরের সিংড়ায় শনিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সমগ্র সিংড়া উপজেলায় ১ লক্ষ চারা বিতরনের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবি প্রতিষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ হাজার চারা বিতরন করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, আওয়ামীলীগ নেতা শরফরাজ নেওয়াজ বাবু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী ৬০০ জন কৃষকদের মাঝে ৫৩৫ গ্রাম করে সবজি বীজ এবং ৬০ জন কৃষকদের মাঝে মাসকালাই বিতরন করেন।
পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০