news desk
১০ মে ২০২০, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে কর্মহীনদের পতিত জমিতে সবজি চাষে মাচা তৈরি করে দিলো র‌্যাব-১২

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: করোনাভাইরাসে টাঙ্গাইলে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ‌দের প‌তিত জ‌মি‌তে আবা‌দের জন্য মাচা তৈরি ক‌রে দি‌য়েছে র‌্যা‌পিড অ‌্যাকশন ব‌্যাটা‌লিয়ন (র‌্যাব)। পাশাপাশি অসহায় মানুষদের হাতে বীজ তুলে দেওয়া হয়।

‘এক ইঞ্চি জায়গাও পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইল র‌্যাব-১২ এই উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার (১০ মে) সদর উপজেলার বাঘিল এলাকায় সবজি চাষাবাদ করে পুষ্টির চাহিদা মেটাতে ১২টি পরিবারকে মাচা তৈরি ও সবজি বীজ বিতরণ করা হয়।

টাঙ্গাইল র‌্যাব ১২ এর কোম্পানী কোমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত অসহায় কৃষকদের সহায়তা করেছেন। এসময় র‌্যা‌বের ব‌্যতিক্রমী এই উদ্যোগ ও মাচা-বীজ পেয়ে খুশি স্থানীয় কৃষকরা।

এসময় র‌্যা‌বের সহায়তা পাওয়া অনেকেই জানান, ক‌রোনাকা‌লে র‌্যা‌বের এই উদ্যোগ অসহায় মানু‌ষের যেমন পু‌ষ্টির চা‌হিদা পূরণ করবে। সেই সা‌থে বাড়‌তি সব‌জি বাজা‌রে বি‌ক্রি ক‌রে অর্থ দি‌য়ে জী‌বিকা নির্বাহ হ‌বে।

টাঙ্গাইল র‌্যাব ১২-এর কোম্পানী কোমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত ব‌লেন, সারা বিশ্বে করোনা ভাইরাসে অর্থনৈতিক চাকা অচল হয়ে প‌ড়ে‌ছে। সামনের দিনগুলোতে যাতে মানুষের কষ্ট না হয়। মানুষ যেন না খেয়ে না মরে সেই লক্ষে আগাম প্রস্তুতি হিসেবে বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষের জন্য মাচা তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল এলাকায় অসহায় ১২টি পরিবারকে মাচা তৈরি ও বিভিন্ন ধরনের সবজি বীজ দেওয়া হয়েছে। এ সবজি বাগানের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের সদস্যরা তাদের পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটাতে পারবে। সেই সাথে বাড়তি সবজিগুলো বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবে। মূলত আর্থিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় সেই পথ দেখানোই আমাদের প্রধান উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০