Publisher
৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাপুটে জয়ে এশিয়া কাপে টিকে থাকলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: শুরুটা হয়েছিল হার দিয়ে। তাতে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জাগে। পরের ম্যাচে হারলেই বিদায়! সেই আশংকা মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকলো লাল-সবুজের প্রতিনিধিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ২৪৫ রানে অলআউট হয় আফগানরা।

৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। ৭ বলে ১ রান করা রহমতুল্লাহ গুরবাজকে আউট করেন তিনি।

গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসেন রহমত। ইব্রাহিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। ধীরে ধীরে রানের গতি বাড়ান এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৯ রানে রহমতকে আউট করেন তাসকিন। ৫৭ বলে ৩৩ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে এসে ইব্রাহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হাশমতুল্লাহ শাহিদি। ৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৩১ রানে ৭৪ বলে ৭৫ রান করে আউট হন ইব্রাহিম।

এরপর নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখে শাহিদি। তবে দলীয় ১৯৩ রানে ৬০ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে যান শাহিদি।

এরপর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে তাসকিন ৪টি ও শরিফুল নেন ৩টি উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০