news desk
৪ সেপ্টেম্বর ২০২০, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে রসপুর আবাসন কেন্দ্রের জরাজীর্ণ ঘরে বাস করছেন ভূমিহীনরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রসপুর আবাসন কেন্দ্রে প্রায় ১০০ ভ‚মিহীন পরিবারকে পূনর্বাসন করে প্রশাসন। ওয়ান ইলেভেনে ওইসব ভূমিহীনদেন দুর্ভোগ লাঘবে তাদের পূনর্বাসন করা হয়েছিল। বর্তমানে অধিকাংশ ঘরের টিন জরাজীর্ণ অবস্থায় বড় বড় ফুটো হয়ে গেছে, কোথাও টিন উড়ে গেছে, একটু বৃষ্টিতে ঘরে রক্ষিত আসবাবপত্র ও খাদ্য সামগ্রী ভিজে যায় বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয়দের বরাত দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন জানান, ১ যুগ পূর্বে দেশে জরুরি অবস্থা চলাকালীন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের শাসনামলে রসপুরে হিন্দু, মুসলমান, আদিবাসীসহ ১শত পরিবার নতুন ঘর নির্মান করে তাদের নামে দলিল সম্পাদন করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে ঘরগুলো অধিক পুরোনো হওয়ায় অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীদের ঘর মেরামত সহ আশ্রয়ন কেন্দ্র বসবাস উপযোগী করার আহবান জানাচ্ছি।

ভুক্তভোগী আশ্রয়ন কেন্দ্রের সাইফুল ইসলাম জানান, কয়েক বছর পূর্বে চুলার আগুনে অগ্নিকান্ডে প্রায় ১০টি ঘরের অধিকাংশ পুড়ে যায়, সেই থেকে টিনগুলো নষ্ট হয়ে গেছে।

রসপুর আবাসন কেন্দ্রে গঠিত সমবায় সমিতির সম্পাদক আফজাল হোসেন, ‘আমাদের এখানে ১০-১৫ ঘর ব্যবহারের মত নয়, তাছাড়াও প্রায় সব ঘরেই পানি পড়ে, আমাদের এখানে কোন মসজিদ বা মক্তব না থাকায় নামাজ পড়া বা ধর্মীয় মিলাদ মাহফিল করতে কষ্ট হয়, দুরবর্তী মসজিদে গিয়ে নামাজ-কালাম পড়তে হয়।’

খেলনা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম জানান, প্রায় ৫-৭ বছর পূর্বে আগুন লাগার পর থেকে এই ঘরগুলোর বেহাল অবস্থা, আর এখানে বসবাসরত অনেকেই বেপরোয়া চলাফেরা, মাদকসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ জানান, সমবায় অধিদপ্তরের রেজিষ্ট্রেশন প্রাপ্ত একটি সমবায় সমিতি সেখানে বিদ্যমান আছে এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, খুব শ্রীঘ্রই সেখানে এডহক কমিটি ও নির্বাচন সাপেক্ষে নতুন কমিটি উপহার দেয়া হবে, এবং নতুন কমিটি সেখানকার সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, আমরা ইতিমধ্যে রসপুর আবাসন কেন্দ্রের বিষয়টি অবগত করে উর্ধতন মহলে চিঠি প্রেরণ করেছি, আশা করছি খুব শ্রীঘ্রই আমরা রসপুর আবাসন কেন্দ্র মেরামতে সরকারি বরাদ্দ পাবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০