Publisher
২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন দলের কাছে আমার দেশ যেন নিরাপদ থাকে: শহিদ জাবিরের বাবা

অনলাইন ডেস্ক: অধিকার আদায়ের জন্য মাঠে নামা মানুষের ওপর যেন আর রক্তপাত না হয়, নতুন দল জাতীয় নাগরিক পার্টির কাছে সেই প্রত্যাশা রাখলেন জুলাই শহিদ জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী।

শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এ দেশে ১৯৭১ সালে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আমরা চাই না। নব্বইয়ে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আমরা আর চাই না। এই চব্বিশে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণ আমরা চাই না।

দলটির প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, আমার অকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সমর্থন থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। আমি চাই, আমার দেশ যেন এই দলের কাছে নিরাপদ থাকে। এই দল আরও ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে এই শহিদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানাই।

‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে জুলাই আন্দোলনের সংগঠকদের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান হচ্ছে। সেখানে হাজির হয়েছেন জুলাই শহিদদের স্বজন ও জুলাই যোদ্ধারা।

অনুষ্ঠানে শহিদ পরিবারের মধ্যে থেকে জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী বক্তব্য দেন। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই-অগাস্ট গণআন্দোলনে হত্যাযজ্ঞের উদাহরণ টেনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সিরিয়াল কিলার’ অভিহিত করেন তিনি।

নওশের আলী বলেন, আমার পরিচয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে ছোট যে শিশু, ছয় বছরের সেই জাবির ইব্রাহিমের বাবা। আমার জাবির, এই শিশুটি বাংলাদেশে নিরাপদে ছিল না। গত ১৫ বছর, সেই ফ্যাসিবাদী শেখ হাসিনা, আমি তাকে বলবো ‘সিরিয়াল কিলার’। সে ১৫ বছর আগে ৫৭ জন সেনা সদস্যকে হত্যার করে তার হত্যাযজ্ঞ শুরু করে। ৫ আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে। সুতরাং সে হল সিরিয়াল কিলার।

নওশের আলীর বক্তব্যের সময় গোপালগঞ্জ থেকে অনুষ্ঠানস্থলে একটি মিছিল আসার ঘোষণা দেন অনুষ্ঠানের ঘোষক। তিনি বলেন, প্রিয় উপস্থিতি আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা বলতে চাই, এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আওয়ামী লীগের গোপালগঞ্জ নয়। এই গোপালগঞ্জ শহিদ আবু সাঈদদের গোপালগঞ্জ। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনার করার মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০