নতুন সর্বোচ্চ নেতার ‘অবস্থা’ নিয়ে যা জানাল ইরান
- আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 62
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিকভাবে ‘কোনো সমস্যা নেই’ বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার ‘এমএস নাউ’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
আগের দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তার বিশ্বাস, মোজতবা খামেনি ‘আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে।’
এ বিষয়ে আরাগচি বলেন, “নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন।”
দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার আভাস দেন তিনি। তিনি আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র–ইসরাইল তার দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।
সূত্র: আলজাজিরা






















