Ritesh Beghi
৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াদিল্লিতে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশি রাষ্ট্রদূতের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, নয়াদিল্লির সাউথ ব্লকে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সন্তুষ্ট। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিল। ওই সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ইস্যুতে কোনো উচ্চপর্যায়ের বৈঠক হয়নি এবং দুই দেশের সম্পর্কেও কিছুটা দূরত্ব তৈরি হয়।

অন্যদিকে, একই সময়ে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কয়েক দফা বৈঠক করে অন্তর্বর্তী সরকার। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সফরও বৃদ্ধি পায়।

বিশ্লেষকদের মতে, বর্তমান এই বৈঠক বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা পুনরুজ্জীবিত করার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০