news desk
৬ অক্টোবর ২০২০, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী নির্যাতন রোধে পাড়ায়-পাড়ায় প্রতিরোধ কমিটি করতে হবে: চুমকি এমপি

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  ঃ গাজীপুর-৫ আসনের এমপি এবং সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরাও মানুষ! নারী নির্যাতন রোধে  প্রতিটি ঘরে-ঘরে  গ্রামে ও  মহল্লায় প্রতিরোধ কমিটি করতে হবে। নারীরা আজ কোনো অংশে পিছিয়ে নেই, পুরুষের পাশাপাশি নারীও কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের পর্যাপ্ত খাদ্য মওজুদ রয়েছে। দেশের একটি মানুষও না খেয়ে থাকবে  হবে না।

মঙ্গলবার বিকেলে  উপজেলার বাঘুন উচ্চ বিদ্যালয়  মাঠে মোক্তারপুর ইউনিয়ন চাকুরিজীবী সংঘের  উদ্যোগে আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজ উদ্দিনের ৩৬তম শাহাদাতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

তিনি আরো বলেন- দেশে মহামারী করোনাভাইরাস বন্যাসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অনেক ভালো কাজের মধ্যেও কিছু কিছু খারাপ কাজ হচ্ছে। ধর্ষণ-নিপীড়ন সেগুলোরই অংশ।

তাই  সবাই মিলে যেমন দেশটিকে স্বাধীন করেছি, তেমনি মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সহনশীল হয়ে নারী নির্যাতন প্রতিরোধকল্পে গ্রাম-মহল্লায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি করে সবার সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলা গড়ে তুলতে হবে।

ঢাকা নৌ-বাহিনী কলেজের সহযোগী অধ্যাপক ও মোক্তারপুর চাকুরিজীবী সংঘের সভাপতি আমজাদুল হক খানের সভাপতিত্বে ও কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রভাষক ও অত্র সংঘ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়াইব ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড মোহাম্মদ  হাবিবুল্লাহ, জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিযদের চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, মতিঝিল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুল হোসেন, শ্রমিক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মাহমুদুল হাসান লিটন, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, সাবেক মেম্বর শেখ সেলিম,  আবুবকর সরকার, কামরুজ্জামান কাজল, রাজধানী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নাজিমউদ্দিন মোল্লা, হুমায়ুন কবির রিপন, বেগম রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন প্রমূখ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০