Publisher
২৮ মে ২০২১, ৭:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌযান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ জানায়, আজ সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো।

২৫ মে থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ২৬ মে ভারতের উডিষ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস।

বৈরী আবহাওয়ার কারণে ২৬ মে ভোর থেকে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল। প্রবল বাতাসের কারণে পদ্মাসহ বিভিন্ন নদীতে বড় ঢেউয়ের সৃষ্টি হয়, সেই সঙ্গে তীব্র স্রোতও বয়ে যায়।

ইয়াসের প্রভাবে দেশের উপকূলের অনেক এলাকায় বাঁধ ভেঙে গেছে। মারা গেছেন ছয়জন। আর ভারতে তিনজনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০