news desk
২২ মার্চ ২০২১, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছেন ‘দিদি’

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ করে বলেছেন, পশ্চিমবঙ্গের তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছেন ‘দিদি’।

রোববার বাকুড়ায় বিজেপির এক সমাবেশে এ কথা বলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুগণ, আসুন আমরা সংকল্পবদ্ধ হই এবার আসল পরিবর্তন হবে। এবার গড়বো ‘সোনার বাংলা’। এবার ক্ষমতায় আসছে বিজেপি। বাংলায় পরিবর্তন আনবে বিজেপি। বাংলার উন্নয়নের জন্যই এ পরিবর্তন হবে। দিদি (মমতা) কাটমানির খেলা চলবে না, দুর্নীতির খেলা চলবে না, তেলবাজির খেলা চলবে না।’

তিনি বলেন, ‘কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল আগেই বাংলাকে বরবাদ করেছে। এদের নীতির জন্য বাংলায় দ্রুতগতিতে উন্নয়ন হয়নি। কিন্তু যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ আর নষ্ট হতে দেয়া যায় না। কলেজ বিশ্ববিদ্যালয়ে আধুনিকীকরণের জন্য বিজেপির সরকার দরকার। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার হলে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে ফাইবার অপটিক ইন্টারনেট হবে। আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হবে। ছয় হাজার টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিন, পদ্মফুলে ছাপ দিন।’

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘পানির সমস্যায় কষ্ট পাচ্ছেন বাকুড়ার মানুষ। দিদি ১০ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে পানীর ব্যবস্থা কোথায়? কেন্দ্রীয় সরকারের টাকায় তৃণমূল নেতাদের পকেট ভরেছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন, ‘বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে দিদি যাচ্ছেন এবং বাংলার পরিবর্তন আসছে।

ভারতে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে আগামী ২ মে।

সূত্র : পার্সটুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০