Ritesh Beghi
৮ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। তার দেওয়া রাত ৮টার সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই সিদ্ধান্ত এসেছে। 

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই ঘোষণা দেওয়া হয়। এই সাফল্যের পর পাক সংবাদ এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’।

আজ ভোটে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং তাদের অনুরোধে আজ রাতে ইরানে পাঠানো ধ্বংসাত্মক শক্তি স্থগিত রাখছি। তবে শর্ত হলো, ইসলামিক রিপাবলিক অব ইরানকে এখনই হরমুজ প্রণালি সম্পূর্ণ  নিরাপদভাবে খুলে দিতে হবে। আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা ও আক্রমণ স্থগিত রাখতে রাজি। এটি দুই পক্ষের যুদ্ধবিরতি।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘এই সিদ্ধান্তের কারণ হলো, আমরা ইতোমধ্যে সব সামরিক লক্ষ্য পূরণ করেছি এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে অনেকটাই এগিয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছি এবং মনে করি এটি আলোচনার একটি কার্যকর ভিত্তি। বিভিন্ন বিতর্কিত বিষয়গুলোর প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। দুই সপ্তাহের মধ্যে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের কাছাকাছি আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

পাকিস্তানের প্রস্তাবে ছিল ট্রাম্পের হুমকি স্থগিত রাখা এবং দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি। এই দুই সপ্তাহে যুদ্ধ শেষ করার একটি বড় চুক্তির আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রী শরিফ তার আবেদনে বলেছিলেন, কূটনৈতিক প্রচেষ্টা ‘স্থিরভাবে, শক্তভাবে এবং জোরালোভাবে’ এগিয়ে চলেছে। তিনি সরাসরি ট্রাম্পকে সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন।

তবে কূটনৈতিক অগ্রগতির মাঝেও মাঠের পরিস্থিতি ছিল উত্তপ্ত। তেহরান ও উপসাগরীয় অঞ্চলসহ একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সেতু, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে।

এই সংঘাত আরও বড় আকার নিয়েছে। ইরানের রেভোলিউশনারি গার্ড সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করেছে। ওই স্থাপনা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খারগ দ্বীপেও হামলা হয়েছে। আরাক ও মাহশাহরের শিল্প এলাকাতেও আক্রমণ চালানো হয়েছে। দুই পক্ষই জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

সংঘাতে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। আবাসিক এলাকা ও ধর্মীয় স্থাপনাও হামলার শিকার হয়েছে।

এরপর ট্রাম্পের গোটা সভ্যতাকে মুছে ফেলার হুমকি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল রীতিমতো। ঠিক সেই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০