Publisher
১৫ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের অভিনয়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্বামী পরিত্যক্ত এক নারী সঙ্গে প্রেমের সম্পর্ক করে কৌশলে নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবির অভিযোগে মনির হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার সাভারের হেমায়েতপুর বড়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। এ সময় মনিরের কাছ থেকে একটি স্মার্টফোন ও চারটি সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মনির তালাকপ্রাপ্তা ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরে কৌশলে নারীর কাছ থেকে নগ্ন ভিডিও নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ভুক্তভোগী নারী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন মনির। একপর্যায়ে ওই নারীকে তার ভালো লেগে যায়। পরে মনির কৌশলে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে মিথ্যা পরিচয়ে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই নারীর সাথে মনিরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তিনি আরও বলেন, প্রথমদিকে মনির হোসেন ওই নারীর কাছে কিছু অশ্লীল ছবি ও ভিডিও চাইলে তা দিতে অসম্মতি জানান ভুক্তভোগী নারী। এ অবস্থায় কৌশল হিসেবে যোগাযোগ বন্ধ করে দেন তার সঙ্গে মনির। পরে তিনি আবারও ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিয়ের প্রলোভন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নারীর নগ্ন ভিডিও নেন। এবং সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাৎক্ষণিকভাবে ওই নারীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন মনির।

তিনি আরো বলেন, মনির ২০ হাজার টাকা দাবি করার পরে ভুক্তভোগী নারী তাকে আট হাজার টাকা দেন বিকাশের মাধ্যমে। একপর্যায়ে মনিরের আর্থিক চাহিদা বেড়ে যায় এবং তাকে আট হাজার টাকা ওই নারী বাধ্য হয়ে বগুড়ার ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এবং বুধবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০