news desk
৩ মার্চ ২০২১, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লা কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতি কয়েক কোটি টাকা

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাটের বিপরীতে একটি কাপড়ের মার্কেটে বুধবার সকালে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পুড়ে গেছে ৩০টি রেডিমেড গার্মেন্টসের দোকানের মালামাল। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা নিয়াজ মোহাম্মদ প্রাইম টিভিকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শাহিন চৌধুরীর মালিকানাধীন কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে শাড়ি, থ্রিপিস ও বেবিড্রেস ছিল।

তিনি আরো জানান, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন ও নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া থেকে ৬টি ও বিসিক শিল্পনগরী এলাকা থেকে ২টি ফায়ার সার্ভিসের ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক খাইরুজামান নয়া দিগন্তকে জানান, বেচা-কেনা শেষ করে রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই।

তিনি জানান, নগদ ৪০ হাজার টাকাসহ তার দোকানের প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তার মতো আরো ২৮/২৯ জন দোকান মালিকের দোকানের কাপড়সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০