news desk
৩ এপ্রিল ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দলবদ্ধ হয়ে অবস্থান ও ঘোরাফেরা করায়  ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুর :: করোনা ভাইরাসের লকডাউন নির্দেশনা অমান্য করে দলবদ্ধ হয়ে অবস্থান ও ঘোরাফেরা করায় ১৪ ব্যক্তিকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন পৃথকভাবে পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরের থানারোড, তিতুমীর বাজার ও হাজী শরিয়াতুল্লাহ বাজার, হাজড়াতলা এলাকায় সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হাসান ও আফরোজ শাহীন খসরু। সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যামান আদালতে এই সাঁজা প্রদান করা হয়।

আদালতের বিচারক মো. জাকির হাসান এশিয়ান টাইমসকে জানান, চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার যেসব আদেশ দিয়েছেন সেসব আদেশ লঙ্ঘন করে অনেকে দোকান খোলা রাখার চেষ্টা করেছে। আবার অনেকে দলবদ্ধভাবে অবস্থান ও ঘোরাফেরা করছেন। আইন লঙ্ঘন করেছে বলে তিতুমীর বাজার এলাকায় ৭জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর বিচারক আফরোজ শাহীন খসরু জানান, যৌথবাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। যারা সরকারের চলমান আদেশ অমান্য করেছেন তাদের ৭ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে এক কম্পিউটার দোকানদার দোকান খোলা রেখে পর্নগ্রাফি মোবাইলে ট্রান্সফার করার অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় জানান, শুধু ফরিদপুর শহরেই অভিযান চালিয়ে ১৪জনকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া সরকারের আদেশ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জেলা পুলিশ ও সেনাবাহিনী সহায়তা করছে বলে সূত্র জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০