Publisher
২৮ জুন ২০২৩, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিরোজায় ঈদ করবেন খালেদা, ৪টি গরু কোরবানি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক বছরের মতো এবারও গুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের সময় কাটাবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন।

বরাবরের মতো ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। তবে, এবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করতে যাবেন না। তাই ঈদের আগেই চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের ঈদে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। ফিরবেন ঈদের পর দিন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে রয়েছেন। আর চিকিৎসার জন্য বিদেশি আছেন ড.খন্দকার মোশাররফ হোসেন।

এবারের ঈদের দিনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সদস্য ও সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও খুনের শিকার নেতা-কর্মীদের রুহের মাগফেরাত কামনা করে ৪টি গরু কোরবানি দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০