Publisher
১৮ মে ২০২১, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর অনুরোধ নোরা ফাতেহির

বিনোদন ডেস্ক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা ও নারকীয় ধ্বংসযজ্ঞ দেখে অনেকের মতো বলিউড তারকা নোরা ফাতেহিও প্রতিবাদী হয়ে উঠেছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও আল-আকসায় ইসরায়েলের ক্রমাগত হামলায় শত শত মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছেন, তা নিয়ে কোনোভাবেই নীরব থাকতে পারেননি সময়ের আলোচিত এই নৃত্যশিল্পী। প্রতিবাদ জানিয়ে তার ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন। তার পোস্টের ছবিগুলোর মাধ্যমে জেরুজালেমের শেখ জাররাহের পূর্বভাগে যে অন্যায় ঘটছে, তা স্পষ্টভাবে উঠে এসেছে।

ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি নোরা তার সব অনুরাগীকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করেছেন। একই সঙ্গে নোরা তার শেষ পোস্টে বিশ্বনেতা ও রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতা রুখে দেওয়ার পথ তৈরি করে দেওয়ার।

তার কথায়, এভাবে যুদ্ধবিগ্রহ ও নারকীয় হত্যাযজ্ঞ চলতে থাকলে মানবতা বিপন্ন হয়ে পড়বে। তাই এখনই সঠিক কোনো সমাধানের পথ বেছে নিতে হবে। আক্রমণ নয়, পাল্টা আক্রমণ নয়, বিশ্বনেতা ও রাজনীতিবিদদের উচিত দুই জাতির এই বিবাদের সঠিক মীমাংসা করে দেওয়া। এদিকে, ফিলিস্তিনিদের পাশাপাশি নোরা ফাতেহি ভারতের চলমান করোনা সংকট নিয়েও বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছেন। বলেছেন, প্রতিটি দুর্যোগে মানুষকেই থাকতে হবে মানুষের পাশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০