Ritesh Beghi
৪ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিধানসভা নির্বাচন: কোন রাজ্যে কে এগিয়ে

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।  পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে।  এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৮৪ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ১০৭ আসনে এগিয়ে। অন্যদিকে, কংগ্রেস কোনো আসনেই এগিয়ে নেই। 

তামিলনাড়ুতে আজ সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১০৭ আসনে এগিয়ে আছে অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে।  ডিএমকে এগিয়ে আছে ৪৯ আসনে। এ রাজ্যে এডিএমকে জোট এগিয়ে আছে ৭৭  আসনে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৮৫ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪২ আসনে।

আসামে বিজেপি ৯৮ আসনে এগিয়ে আছে। কংগ্রেস জোট এগিয়ে আছে ২৫ আসনে।

কেন্দ্রশাসিত পদুচেরিতে এনআরসি জোট ১৭টি আসনে এগিয়ে আছে।  টিভিকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে যথাক্রমে চার ও তিনটি আসনে।

তথ্যসূত্র:  এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০