news desk
৩ জানুয়ারী ২০২০, ২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু

প্রাইম টিভি বাংলা (অনলাইন)ঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বাল্কহেডের মাস্টারসহ দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত চার শ্রমিক হলেন- ঝালকাঠির নলছিটির কামদেব পুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

বাল্কহেড মাস্টারের বরাত দিয়ে ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া গণমাধ্যমকে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড নোঙর করে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার সময় হয়তো কোনো স্থানে ছিদ্র হয়ে যায়। পরে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়। এতে বাল্কহেডের ভেতরে থাকা ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া বাল্কহেডসহ চারজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয় বাল্কহেডের মাস্টারসহ দুইজনকে।

স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া আরো বলেন, মৃতরা সবাই বাল্কহেডের শ্রমিক। পরে পাগলা নৌপুলিশ মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়।দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম জানান ,মরদেহ থানা থেকে স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে, স্বজনরা গেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০