Publisher
২৮ অগাস্ট ২০২১, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ‘খেলাফত’ প্রতিষ্ঠা করতে চায় জঙ্গি সংগঠন আইএস

নিজস্ব প্রতিবেদক: কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী হামলা চালানো জঙ্গি সংগঠন আইএস খোরাসানের নজর ভারতের দিকেও রয়েছে। দেশটিতে তারা ‘খেলাফত’ প্রতিষ্ঠা করতে চায়। ভারতে গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহাল নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের একটি সূত্রের দাবি, আফগানিস্তানে আইএসের খোরাসান শাখা আগের চেয়ে এখন অনেক শক্ত অবস্থানে আছে। ভারতসহ গোটা মধ্য এশিয়ায় ‘জেহাদ’ ছড়াতে চায় সংগঠনটি।

তাদের মূল উদ্দেশ্যেই ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো ও দেশটির তরুণদের মগজধোলাই করা। এই লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা। মুম্বাই এবং কেরালার বহু তরুণ তাদের সংগঠনে নাম লিখিয়েছে। উদ্বেগ প্রকাশ করে ভারতের অন্য এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, ভারতের যুবসমাজ যদি ওই মতাদর্শকে গ্রহণ করা শুরু করে, তাহলে দেশটিতেও শিগগিরই শাখা খুলে ফেলবে আইএস খোরাসান।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, আদর্শগতভাবে ‘খেলাফত’ প্রতিষ্ঠা করতে চায় আইএস খোরাসান। ভারতও তাদের নজরে রয়েছে।

আমেরিকা সেনা প্রত্যাহার করার পর থেকেই আফগানিস্তান একাধিক জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে উঠেছে। জম্মু-কাশ্মীরে একাধিকবার হামলা চালানো পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদও ওই দেশের হেলমন্দ প্রদেশে ঘাঁটি গেড়েছে। পূর্ব আফগানিস্তানের কুনারেও জাল বিছাচ্ছে ২০০৮ সালের মুম্বাই হামলার নেপথ্যে থাকা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। এবার আইএস খোরাসান নিয়ে নতুন করে উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০