Publisher
২২ মে ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিসেবা সপ্তাহ শুরু আজ

নিজস্ব প্রতি‌বেদক: ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মধ্যে সচেতনতা বাড়ানো এবারের ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য। এ ছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে বেশ কিছু ভূমিসেবা দেওয়া হবে। 

এ বছর ভূমিসেবা সপ্তাহটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করা স্মার্ট ভূমিসেবা উদ্যোগ এবং জাতীয় ভূমি সম্মেলন ২০২৩-এর ধারাবাহিকতায় উদযাপন করা হবে। এ জন্য এবারের ভূমিসেবা সপ্তাহটি কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করা হচ্ছে না। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে প্রথম ধাপে প্রধানমন্ত্রী ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ উদ্বোধন করেছিলেন গত ২৯ মার্চ। সোমবার সারা দেশে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা নিজ নিজ অধিক্ষেত্রে স্থানীয়ভাবে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করবেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এ মাসের শুরুতে ভূমিসচিব খলিলুর রহমানের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ উদ্যাপনসংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পরে যথাযথ অনুমোদন পাওয়ার পর সভার সিদ্ধান্তের আলোকে সারা দেশে ভূমিসেবা সপ্তাহ পালনের নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশিরা এখন চার ধরনের ভূমিসেবা বিদেশে থেকেই গ্রহণ করছেন। পর্যায়ক্রমে প্রবাসীদের আরো কিছু ভূমিসেবার আওতায় নিয়ে আসা হবে। এর জন্য প্রথম বারের মতো স্বল্প পরিসরে প্রবাসী বাংলাদেশিদেরও স্মার্ট ভূমিসেবা বিষয়ে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে চারটি পিলার যথাক্রমে :স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা চারটি স্মার্ট ভূমিসেবা (‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’) ছাড়াও বেশ কিছু ভূমিসেবা ব্যবস্থা ‘স্মার্ট ডিজিটালাইজ’ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০