Publisher
২৩ মে ২০২১, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোগাই নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে ইফতি নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷

রবিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে শহরের ছিটপাড়া নদীরপাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷

এলাকাবাসী জানান, শহরের ছিটপাড়া মহল্লার এ্যাডভোকেট ইয়াসমিন আক্তার এর এসএসসি পড়ুয়া ছেলে ইফতি (১৬) তার বন্ধু একই এলাকার নূর ইসলামের ছেলে রনি (১৬) ও লঙ্গরের ছেলে রানা (১৬) তিন বন্ধু মিলে দুপুরে শহরের সার্জেন্ট আহাদ প্রাঙ্গণ ঘাটে ভোগাই নদীতে গোসল করতে নামে৷ পরে তিন বন্ধু মিলে সাঁতার কাটার একপর্যায়ে নদীর প্রায় আধা কিলোমিটার ভাটিতে ছিটপাড়া নদীরপাড় এলাকায় যায়৷ দীর্ঘ সময় সাঁতার কাটতে গিয়ে তিনজনই শারিরিকভাবে দূর্বল হয়ে পড়লে রানা ও রনি কোনমতে নিজেদের আত্মরক্ষা করে পানিতে ভাসিয়ে রাখে৷ অন্যদিকে ইফতি নদীতে থাকা চোরা গর্তে পড়ে গেলে দূর্বল শরীর নিয়ে সে ডুবে যায়৷ এসময় রানা ও রনি নদীর তীরে আশপাশে থাকা লোকজনকে জানালে স্থানীয়রা দলবেঁধে ইফতির সন্ধানে নামে৷ একপর্যায়ে ইফতির নিথর দেহ পানির নিচ থেকে তোলে শহরের ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে নিয়ে যায়৷ সেখানে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে ইফতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক৷

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০