Publisher
২৭ অগাস্ট ২০২১, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মডার্না টিকার ১৬ লাখের বেশি ডোজের ব্যবহার স্থগিত করেছে জাপান

মডার্না টিকার ১৬ লাখের বেশি ডোজের ব্যবহার স্থগিত করেছে জাপান।

জাপান জানিয়েছে, স্থানীয় সরবরাহকারীরা কিছু ভায়ালে দূষণ শনাক্ত করায় এসব টিকা ব্যবহার করা হবে না।

জাপান সরকার ও মডার্নার পক্ষ থেকে বলা হয়েছে, টিকা ব্যবহারের পর নিরাপত্তা ঝুঁকি কিংবা কার্যকারিতা কম হওয়ার প্রমাণ এখনো মেলেনি। আগাম সতর্কতার অংশ হিসেবে এসব টিকার ব্যবহার স্থগিত করা হয়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ১৬ আগস্ট বেশ কিছু ভায়ালে দূষণের বিষয়টি প্রথম শনাক্ত করে মডার্নার টিকার স্থানীয় সরবরাহকারী তাকেদা ফার্মাসিউটিক্যাল। গত বুধবার জাপান সরকারকে এ বিষয়ে জানায় প্রতিষ্ঠানটি।

প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তাকেদা কিছুটা সময় নেয়। তবে বিষয়টি জেনে এক দিনের মধ্যেই জাপান সরকার মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজ করোনার টিকার ব্যবহার স্থগিত করেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, এসব টিকা স্পেনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোভির কারখানায় বানানো হয়েছে। উৎপাদন পর্যায়ে এসব টিকা দূষিত হয়ে থাকতে পারে।

মডার্নার মুখপাত্র জানান, দূষিত সন্দেহ করা টিকার ব্যাচ এবং ওই ব্যাচের আগে-পরে পাঠানো টিকার সমস্ত লট ফিরিয়ে নেওয়া হবে। বিষয়টি নিয়ে মডার্নার পক্ষ থেকে তদন্ত করা হবে।

দূষণের বিষয়টি সামনে আসায় উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ ও জাপান এয়ারলাইনসসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা আপাতত বন্ধ রেখেছে। জাপান এখন করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে লড়ছে।

এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা গতকাল জানান, এর ফলে জাপানের গণটিকাদানের পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।

এর আগের দিন তিনি জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ জাপানের ৬০ শতাংশ মানুষ করোনার টিকার আওতায় আসবেন। এমনকি দেশটির হাতে বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা থাকবে।

উল্লেখ্য, জাপানের ৫৪ শতাংশ মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দেশটির ৪৩ শতাংশ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০