news desk
৭ মার্চ ২০২১, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধুখালীতে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ৫০ বছর পূতি উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যারাথন দৌড় ও বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় এ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সুধীজন অংশ গ্রহণ করেন। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় শুরু হয়ে শাহ হাবীব এর মাজার হয়ে বৈশাখী মেলার মাঠ অতিক্রম করে ফরিদপুর চিনিকল হয়ে থানার সামনে দিয়ে বাজার প্রদক্ষিণ করে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শেষ হয় ।
ম্যারাথন দৌড় পরবর্তী উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তানিয়া তাবাসসুম, মধুখালী থানার পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রধানগন। আলোচনা ও পুরস্কার বিতরণ পরবর্তী স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সালেহীন সোয়াদ সাম্মী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০