admim
২৬ অগাস্ট ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাঝরাতে সুখবর দিলেন, মিথিলা

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

বিনোদন ডেস্কঃ মাঝরাতে সুখবর দিলেন মিথিলা, দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে যোগ করলেন নতুন এক অর্জন, সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।

স্ট্যাটাসে মিথিলা লেখেন— অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।

মাঝরাতে সুখবর দিলেন

মাঝরাতে সুখবর দিলেন, মিথিলা

অভিনেত্রী আরও লেখেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা—যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা। এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি।

এরপর পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব—একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।

অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করছেন মিথিলা। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয়— ডক্টর. রাফিয়াত রশিদ মিথিলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০