Publisher
২৮ অগাস্ট ২০২১, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, উন্নয়ন প্রকল্পে যারা এ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সামাজিকভাবে যে অবস্থানেই থাকুক, যে সাইনবোর্ড ব্যবহার করে চলুক আপনারা সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। শিবচরের উন্নয়ন থেকে শতশত কোটি টাকা মাদারীপুরে লুটপাট হবে তা আমরা মেনে নিতে পারি না।

শুক্রবার (২৭ আগস্ট) শিবচরের সন্নাসীরচর ইউনিয়নের খাসেরহাটে নব নির্মিত দুইতলা ভবন বিশিষ্ট মাল্টিপারপাস মার্কেটের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে আমাদের এলাকায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে অনেক জমি অধিগ্রহণ করতে হয়েছে। অনেকের ভিটা মাটি নিতে হয়েছে। এসকল প্রকল্পে এক শ্রেণির দালাল চক্র গরীব মানুষের সরলতার সুযোগে অন্যায় দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কোনো অধিগ্রহণ করতে গেলে এখানে জমি ভাড়া নিয়ে কেউ ঘর তুলছে বা গাছ লাগাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোতে টাকা লোপাটে দালাল শ্রেণী শক্তিশালী হয়ে গেছে। এদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

৫ বছর আগে এ প্রকল্পগুলো কি অবস্থায় ছিল স্যাটেলাইটে তার ছবি আছে। এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এটা। ইচ্ছা করলেই যা খুশি তা করা যাবে না। জেলা প্রশাসক বললো দালালরা ভুয়া দলিল করে একটি প্রকল্প থেকে ৩৫ কোটি টাকা হাতিয়ে নিলেও প্রায় ৯ কোটি টাকা তিনি ফেরত আনতে সমর্থ হয়েছেন। এজন্য আমি শিবচরবাসির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

এদিন চিফ হুইপ দত্তপাড়া ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চিফ হুইপের বোন শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী মিতা, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান খান, সন্যাসীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রব হাওলাদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হাওলাদার, সন্নাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০