Ritesh Beghi
২৫ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ২০০০ হোটেলকক্ষ বুকিং বাতিল করল ফিফা, কারণ কী?

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে। এমন মেগা ইভেন্টের জন্য স্বাভাবিকভাবেই অনেক আগেভাগে হোটেল-মাঠ, অনুশীলন কেন্দ্রসহ বেশকিছু স্পট সংরক্ষণ করা হয়। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে প্রায় ১০ হাজার হোটেলকক্ষ বুক করেছিল ফিফা। এরমধ্যে দুই হাজার কক্ষ বাতিল করা হয়েছে। যদিও ঠিক কী কারণে এমন পদক্ষেপ তা জানায়নি ফিফা।

ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এড গ্রোস মার্কিন সংবাদমাধ্যম এবিসি৬–কে বলেছেন, চার শহরের কেন্দ্রীয় হোটেলে সংরক্ষিত বড় সংখ্যক কক্ষ বাতিল করা হয়েছে। এর নেপথ্য কারণ জানায়নি ফিফা। তবে চুক্তির শর্ত মেনেই সেসব রিজার্ভেশন বাতিল এবং এজন্য কোনো জরিমানা গুনতে হচ্ছে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাকে।

এ বিষয়ে বক্তব্য জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ফিফা এবং ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়। গ্রোস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরও আয়োজক শহরেও ফিফার কক্ষ বাতিলের ঘটনা ঘটেছে। এমন পদক্ষেপের কারণে হোটেল ভাড়া কতটা বাড়ে তা অনিশ্চিত এবং সে কারণে কক্ষ বুক করতে আগ্রহী ফুটবলভক্তদের বেশি সময় অপেক্ষা করতে নিরুৎসাহিত করেছেন এই ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি।

dhakapost

গ্রোস বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে উত্তেজনাবোধ করছি না, যদিও সেজন্য বিশ্বও থেমে থাকবে না। বাতিল হওয়া রুম আবার ভাড়া হওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং ফিলাডেলফিয়ায় আগত ভক্তদের কাছে বিক্রি করা হবে।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালেই একাধিক সম্মেলন রয়েছে এই অঙ্গরাজ্যে। সে কারণে কক্ষ ভাড়া দেওয়া খুব একটা কঠিন হবে না বলেও প্রত্যাশা।

ফিলাডেলফিয়ায় কক্ষ বাতিলের সংবাদ সামনে আসার পর মেক্সিকোর সংবাদমাধ্যম ‘এল ফাইনান্সিয়েরো’ জানিয়েছে, মেক্সিকো সিটিতেও নিজেদের বুক করা হোটেল কক্ষের ৪০ শতাংশ বাতিল করেছে ফিফা। যেখানে তার উদ্ধৃতি দিয়েছে মেক্সিকো সিটি হোটেল অ্যাসোসিয়েশনের জেনারেল ডিরেক্টর আলবার্তো আলবারান লেইভার। তিনি বলেছেন, গত মাসে বিশ্বকাপের জন্য সংরক্ষিত ২০০০ কক্ষের মধ্যে ৮০০ কক্ষ বাতিল করেছে ফিফা। ইএসপিএনকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে আলবারান লেইভা কক্ষ বাতিলের বিষয়ে অতিরিক্ত বিশ্লেষণ করার ব্যাপারে সতর্ক করেছেন। তার মতে, ফিফা কেবল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই অতিরিক্ত বুকিং করেছিল।

আলবারান বলছেন, ‘ফিফা (সংকট) প্রতিরোধের কৌশল এবং ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাসখানেক আগে ২০০০ রুম বুক করেছিল। পরে কিছু সংখ্যক কক্ষ বাতিল করা হয়, কারণ সেগুলো আর প্রয়োজন নেই বলে বিবেচনা করছে। এর পেছনে অন্য কোনো কারণ কিংবা বিষয় নেই।’ ফিফার তথ্যমতে– তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন মেগা ইভেন্টে সারাবিশ্ব থেকে ৫ থেকে সাড়ে ৬ মিলিয়ন ফুটবলভক্তের উপস্থিতি আশা করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০