Ritesh Beghi
১০ এপ্রিল ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

ইস্টার সানডে উপলক্ষে ৩২ ঘণ্টার জন্য ইউক্রেন যুদ্ধের বিরতি ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সংঘাত বন্ধ থকবে।  কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও, রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়  ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে ৩২ ঘণ্টা। শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও, সতর্কতার সুরও স্পষ্ট।

মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন এখনো সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই।

যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় ৮০০ মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে।

মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনো অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে, তা নিয়েই মূল প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০