Publisher
১৩ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না : মোদি

নিজস্ব প্রতিবেদক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’ সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো কাশ্মিরে বন্দুক হামলার ঘটনার একদিন পর পাকিস্তানের সঙ্গে যে সিন্ধ নদ পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে; যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই চুক্তিতে ফেরার পরিকল্পনা নেই ভারতের।

ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিঁদুর এখনও বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর পানি এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’ পাাকিস্তানের পরবর্তী পদক্ষেপে ওপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি।

অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জবাবের নীতির পুনর্লিখন ঘটেছে উল্লেখ করে দেশটির এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দেবে এবং ইসলামাবাদের যে কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না।’’

ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন। নরেন্দ্র মোদি বলেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে, তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এখন প্রত্যেক সন্ত্রাসী এটা জানে।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি…অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন।’’

মোদি বলেন, গত ২২ এপ্রিল বেসামরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা লোকজনকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে শিশুদের সামনে হত্যা করেছে। এটি আমাকে গভীরভাবে আঘাত করেছে। এই হামলার পর পুরো জাতি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছিল।

তিনি বলেন, পাকিস্তানের বুকে ভারতীয় সশস্ত্র বাহিনী আঘাত করেছে। এতে দেশটিতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানকেই তার সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে হবে। আমরা যদি কখনও পাকিস্তানের সঙ্গে আলোচনা করি, সেটি কেবল সন্ত্রাস ও পাকিস্তান অধিকৃত কাশ্মির নিয়েই হবে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০