Ritesh Beghi
১৬ মে ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজা চার্লসের চেয়েও বেশি সম্পদ বেকহ্যাম পরিবারের

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের পারিবারিক সম্পদ এখন ব্রিটেনের রাজা চার্লস ৩ এর ব্যক্তিগত সম্পদের চেয়েও বেশি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো।

প্রতিবেদনে জানানো হয়েছে, বেকহ্যাম পরিবারের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ১৫৫ কোটি টাকার সমান। রাজা চার্লস তৃতীয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৬৮০ মিলিয়ন পাউন্ড।

ফুটবল বিনিয়োগ, ফ্যাশন ব্যবসা, ব্র্যান্ড চুক্তি এবং মিডিয়া প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছরে বেকহ্যাম পরিবারের সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে ডেভিড বেকহ্যামের বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে। ২০২৩ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্য দ্রুত বেড়ে যায়।

ডেভিড বেকহ্যাম ক্লাবটির সহ-মালিক এবং প্রতিষ্ঠার পর থেকেই এর উন্নয়ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। এছাড়া ভিক্টোরিয়া বেকহ্যামের ফ্যাশন ও বিউটি ব্যবসাও পরিবারের আয়ের বড় উৎস হিসেবে উঠে এসেছে। সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া নিজের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।

বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বেকহ্যাম পরিবার কোটি কোটি পাউন্ড আয় করছে।

এদিকে বেকহাম নামের নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সিরিজটিতে ডেভিড বেকহ্যামের ফুটবল ক্যারিয়ার, পারিবারিক জীবন ও বিশ্বজুড়ে তার খ্যাতির গল্প তুলে ধরা হয়েছে।

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকের বেশি সময় পরও ডেভিড বেকহ্যাম বিশ্বের অন্যতম পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১০

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১১

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১৩

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৫

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৬

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৮

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৯

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

২০