Publisher
১৬ অক্টোবর ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো উঠছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগরে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার (১৫ অক্টোবর)। তবে আগুন লাগার প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও এখনো সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, বুধবার বিকেল চারটা বিশ মিনিটে প্রায় ২৮ ঘণ্টা পর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। এখনো ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আমাদের চারটি ইউনিট কাজ করছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করার জন্য। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আগুন সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১০

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১১

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৩

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৫

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৬

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৭

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৮

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৯

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

২০