Publisher
২ জুন ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের টিকা দেওয়া ছাড়া খুলছে না বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টিকা দেওয়া ছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো আপাতত খুলছে না। তবে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরাসরি এবং অনলাইনে পরীক্ষা নিতে পারবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের এক মতবিনিময়সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গতকাল মঙ্গলবার ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব বিশ্ববিদ্যালয়কে শর্ত সাপেক্ষে সরাসরি ও অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করতে হবে।

মতিবিনিময়সভায় একই সঙ্গে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো—প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসা হবে। এই টিকা প্রদানের কর্মসূচি আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। সরাসরি উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে। শিক্ষার্থীদের টিকা প্রদান সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী একটি রিকভারি প্ল্যান প্রস্তুত করে তা বাস্তবায়ন করবে। তবে ইউজিসি থেকে এ ব্যাপারে একটি গাইডলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০