news desk
৫ মার্চ ২০২১, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেয়ার বাজারে সপ্তাহ শেষে স্বস্তির আভাস

পুঁজিবাজারে টানা কয়েক সপ্তাহ দর পতনের ধারা থেমেছে। সর্বশেষ সপ্তাহে বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। একই সাথে বেড়েছে সবগুলো মূল্যসূচক। গত সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেনও অনেকটা বেড়েছে। সব মিলিয়ে বাজারে অনেকটা স্বস্তির আভাস দেখা গিয়েছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ৫৯ দশমিক ৬০ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৪১৬ দশমিক ৩৯ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৫ হাজার ৫১৫ দশমিক ৭৮ পয়েন্টে উঠে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে।আগের সপ্তাহে সূচকটি ৩৯ দশমিক ৭৮ পয়েন্ট কমেছিল।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে শরীয়াহ সূচক ডিএসইএস ২২ দশমিক ৭২ পয়েন্ট কমেছে, যা আগের সপ্তাহে ১৬ দশমিক ৬১ পয়েন্ট কমেছিল।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, কমেছে ১০০ টির। আর ৬৮ টির দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে ৬টি কোম্পানির কোনো শেয়ার কেনাবেচা হয়নি আলোচিত সপ্তাহে।

গত সপ্তাহে বাজারে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে লেনদেনে। বাজারে লেনদেনে বেশ গতি এসেছে এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক ৭১৯ কোটি ১৯ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, আগের সপ্তাহেও যার পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৫৩ দশমিক ৯৮ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০