সাফের ট্রফি নিয়ে শহর ঘুরলেন সাবিনা-সানজিদারা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / 124
অনলাইন ডেস্ক: সাফের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। তাদের বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।উপস্থিত ছিল বাফুফের প্রতিনিধিদলও। বিমানবন্দর থেকে শহর ঘুরে বাফুফে কার্যালয়ের যায় সাবিনাদের বহনকারী ছাদখোলা বাসটি।
বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বহনকারী বাসটি এয়ারপোর্ট রোড ধরে বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইলের হয়ে ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর ঘুরে বাসটি পৌছায় মতিঝিলের বাফুফে ভবনে।






















