Ritesh Beghi
২৭ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাজার এলাকার। 

রোববার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী সোহাগ ওরফে জুলহাস (২৭) পলাতক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তানিয়ার স্বামী সোহাগ ওরফে জুলহাস (২৭) ঘরের চাবি মামাতো শ্যালিকা নাছিমাকে দিয়ে বলেন, তোমার বোন সকাল ৭টায় গার্মেন্টে গেছে। একথা বলে তিনি স্থান ত্যাগ করে। বেলা সাড়ে ১১ টায় তানিয়া ঐ ঘরের দরজার তালা খুলে দেখে তার ফুফাতো বোন মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় নাছিমা চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোক আসলে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, তানিয়ার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা তদন্ত করছি। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০