news desk
২৭ মে ২০২০, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে শিশুসহ তিন জন নিহত, আহত ৫ জন

সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় বিদ্যুৎ স্পর্শে এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরো ৫ জন হাসপাতালে ভর্তি আছে। ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে ওই এলাকার শাহিন ও রুবেলের টিনসেড বাড়িতে বিদ্যুতায়িত হয়ে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন হাসান (৩) রুবিনা (২৫) এবং সুমাইয়া (১৩)। নিহত হাসানের বাবার নাম রবিউল, রুবিনার স্বামীর নাম আলমগীর এবং সুমাইয়ার বাবার নাম মান্নান মোল্লা।

আহতরা হলেন, নিহত হাসানের বাবা রবিউল ও মা সাবানা আক্তার, মনোয়ারা, জান্নাত এবং রিয়াদ। আহতদের স্থানীয় একটি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক শাজাহান সাজু জানিয়েছেন, ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন স্পার্ক করে ছিড়ে গিয়ে ওই বাড়ি দুটি বিদ্যুতায়িত হয়। এসময় বাড়ির বাসিন্দারা ঘর থেকে বেড় হতে গিয়ে কেউ দরজায়, কেউ বাড়ির গেইটে বিদ্যুতায়িত হয়। এসময় ঘটনাস্থলেই তিন জন মারা যায়। পরে বিদ্যুৎ-এ খবর দিলে তারা এসে লাইন ঠিক করে।

ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালন লাইনের দায়িত্বে ডিপিডিসির ডেমরা বিভাগ। এ ব্যাপারে তাদের সাথে কথা বলা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০