Ritesh Beghi
৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

সংস্থাটি বলছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিল মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়াও থাকতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তবে এ সময় ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে গরমের তীব্রতা কিছু সময়ের জন্য বেড়ে যেতে পারে।

এছাড়া, মার্চ মাসের আবহাওয়ার পর্যালোচনায় দেখা গেছে, দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

মার্চ মাসজুড়ে কয়েক দফায় পশ্চিমা লঘুচাপ ও পূবালী বায়ুপ্রবাহের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যায়। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ৮৩ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। পাশাপাশি কৃষি আবহাওয়াও মোটামুটি অনুকূল থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১০

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১১

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১২

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৩

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৪

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৫

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

১৬

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

১৭

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১৮

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৯

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

২০