Publisher
২৭ জুলাই ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ বৈঠক

দিনাজপুর প্রতিনিধি: ভারতের হিলিতে সীমান্তে হত্যা, চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের আমন্ত্রণে বৈঠকে অংশ নিতে বিজিবি’র ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে যান।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগরের নেতৃত্বে বিজিবির প্রতিনিধি দলটি ভারতে যান। এ সময় চেকপোস্টে পৌছালে ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগতসিং তাদের শুভেচ্ছা জানান।

সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা ১২টার পর দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার কুনাল রায় শর্মা।

এদিকে বিজিবির একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে, বৈঠকে এই দুই কমান্ডারের মধ্যে সীমান্তে হত্যা চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কিছু অমীমাংসিত বিষয়ের সমাধানের সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে বিজিবির প্রতিনিধি দলটি বিকালে একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০